×

চট্টগ্রাম

ফসল হারানোর শোকে কৃষকের মৃত্যু

Icon

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:২০ পিএম

ফসল হারানোর শোকে কৃষকের মৃত্যু

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ মে) সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কৃষক আহাদ মিয়া (৫৫) উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামের মৃত হরমুজ মিয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন শ্রমিক নিয়ে ধান কাটতে মাঠে যান আহাদ মিয়া। সেখানে গিয়ে দেখেন, গত কয়েক দিনের টানা বৃষ্টিতে তাঁর পুরো জমির ধান পানিতে তলিয়ে গেছে। এ দৃশ্য দেখে তিনি ঘটনাস্থলেই স্ট্রোক করে মারা যান বলে নিশ্চিত করেন তার ভাগিনা জয়নাল মিয়া।

নিহতের বড় ভাই ও স্থানীয় ইউপি সদস্য আহম্মদ হোসেন বলেন, জমির সব ধান নষ্ট হয়ে যেতে দেখে আমার ভাই সহ্য করতে পারেনি। ঘটনাস্থলেই ঢলে পড়ে মারা যায়। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা তাঁর মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। জোহরের নামাজের পর জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ বিষয়ে নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসাইন জানান, ঘটনাটি সত্য, একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ওই কৃষকের বাড়িতে খোঁজ নিতে পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান

মঈন খান প্রতিবাদ থেকেই এবি পার্টির উত্থান

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল জেলের

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

কনসার্টে নিজেকে ‘মৃত’ ঘোষণা জনপ্রিয় গায়কের!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App