×

পরীক্ষা

আলিম পরীক্ষা ২ জুলাই শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১০:৫৭ পিএম

আলিম পরীক্ষা ২ জুলাই শুরু, মানতে হবে যেসব নির্দেশনা

ছবি : সংগৃহীত

চলতি বছরের আলিম পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। শনিবার (২ মে) মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সূচি অনুযায়ী, ২ জুলাই বৃহস্পতিবার ‘কুরআন মাজিদ’ বিষয়ের পরীক্ষার মধ্য দিয়ে আলিম পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় (সৃজনশীল ও বহুনির্বাচনী) পরীক্ষা চলবে ৮ আগস্ট পর্যন্ত।

এরপর ৯ থেকে ১৪ আগস্টের মধ্যে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সম্পন্ন করা হবে। ১৫ আগস্টের মধ্যে এসব পরীক্ষার নম্বর অনলাইনে বোর্ডে পাঠানোর জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের বিশেষ নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে। প্রথমে বহুনির্বাচনী (এমসিকিউ) এবং পরে সৃজনশীল বা রচনামূলক (সিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই অংশের পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না।

নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। তবে কোনো ধরনের প্রোগ্রামিং ক্যালকুলেটর বা মোবাইল ফোন পরীক্ষা কেন্দ্রে আনা যাবে না। কেবল কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যোগাযোগের প্রয়োজনে একটি নন-অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পরীক্ষার্থীদের নিজ নিজ মাদরাসা থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। তত্ত্বীয়, বহুনির্বাচনী ও ব্যবহারিক- প্রতিটি অংশে আলাদাভাবে পাস করতে হবে।

প্রয়োজনে এ সময়সূচি পরিবর্তনের অধিকার বোর্ড কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App