×

চট্টগ্রাম

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ১১:১৭ পিএম

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আরিফুল ইসলাম (২৫) নামে এক এনসিপি নেতাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (২ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল নগরের শেরশাহ উত্তর বাংলা বাজার এলাকায় শাহিন মেটাল ইন্ডাস্ট্রিজ নামের একটি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী এলাকার বাসিন্দা। তিনি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জুবাইরুল আলম মানিকের অনুসারী হিসেবে পরিচিত।

আরিফুলের রাজনৈতিক পরিচয় প্রসঙ্গে জুবাইরুল আলম মানিক বলেন, ‘এক সময় সে আমাদের দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করত। তবে পরবর্তী সময়ে সে তেমনভাবে রাজনীতিতে সক্রিয় ছিল না এবং তার কোনো দলীয় পদপদবি নেই।’

ডিবি কর্মকর্তারা জানান, অভিযানকালে আরিফুলের দেহ তল্লাশি করে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আরিফুল। তিনি স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তিনি মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। আরিফুল মূলত কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে স্বল্পমূল্যে ইয়াবার বড় চালান সংগ্রহ করতেন এবং পরবর্তীতে তা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন মাদক স্পটে চড়া দামে বিক্রি করতেন।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার আদালতে সোপর্দ করা হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৫১

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা, নিহত ১০

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ঝড়ে গাছচাপায় প্রাণ গেল মায়ের, হাসপাতালে ছেলে

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

ইয়াবাসহ এনসিপিকর্মী গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App