×

চট্টগ্রাম

ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে বৃদ্ধাকে হত্যার অভিযোগ

Icon

ইয়াছিন আরাফাত, চান্দিনা(কুমিল্লা)প্রতিনিধি

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৬:০৯ পিএম

ধান কাটার শ্রমিকদের বিরুদ্ধে বৃদ্ধাকে হত্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

কুমিল্লার চান্দিনায় ধান কাটার কাজে আসা ভাড়াটে শ্রমিকদের বিরুদ্ধে এক বৃদ্ধা গৃহকর্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার (৩ মে) রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের ওলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সমিরণ বেগম (৭৫) ওই গ্রামের আবদুল বাতেন মোল্লার স্ত্রী। তার পরিবারে এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে এলাকায় তীব্র ধান কাটা শ্রমিক সংকট দেখা দিলে স্থানীয় কৃষকেরা রংপুর অঞ্চল থেকে শ্রমিক ভাড়া করে আনেন। সেই সূত্রেই কয়েকজন শ্রমিক সমিরণ বেগমের বাড়িতে অবস্থান করছিলেন। অভিযোগ উঠেছে, ওই শ্রমিকরাই সমিরণ বেগমকে হত্যার পর ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে দ্রুত পালিয়ে যায়। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় বর্তমানে গভীর শোক ও তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।"

নিহতের ছেলে বশির জানান, চার দিন আগে পাঁচজন শ্রমিককে ধান কাটার জন্য আনা হয়। এর মধ্যে একজন শ্রমিক আগের দিন সন্ধ্যায় একটি মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়। বাকি চারজন রাতের অন্ধকারে তার মা সমিরণ বেগমকে শ্বাসরোধে হত্যা করে ঘরে থাকা স্বর্ণালংকার ও প্রায় ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

 এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি)আতিকুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

হয়রানি না করার নিশ্চয়তা পেলে কালই দেশে ফিরবেন সাকিব

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

মেসির সাবেক সতীর্থের ছবি নিয়ে তুমুল আলোচনা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App