পুলিশের ১৭ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:১৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ের ১৬ জন ডিআইজি (উপ-পুলিশ মহাপরিদর্শক) এবং একজন অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
রোববার (৩ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়।
মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মঞ্জুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি চাকরি আইন অনুযায়ী জনস্বার্থে তাদের অবসরে পাঠানো হয়েছে। তবে তারা বিধি অনুযায়ী অবসরকালীন সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন-
১. মফিজ উদ্দিন আহম্মেদ, ডিআইজি, এন্টি টেরোরিজম ইউনিট।
২. ইমতিয়াজ আহমেদ, ডিআইজি, হাইওয়ে পুলিশ।
৩. মোঃ হাবিবুর রহমান, ডিআইজি, সিআইডি।
৪. সালেহ্ মোহাম্মদ তানভীর, ডিআইজি, পুলিশ অধিদপ্তর (বর্তমানে এনডিসি কোর্সে প্রশিক্ষণরত)।
৫. মোঃ হারুন-অর-রশীদ, পরিচালক, এনএসআই (ডিআইজি পদমর্যাদা)।
৬. এস এম আক্তারুজ্জামান, ডিআইজি, পুলিশ স্টাফ কলেজ।
৭. মোঃ হায়দার আলী খান, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি নোয়াখালী।
৮. মোঃ মাহবুবুর রহমান ভূইয়া, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি খুলনা।
৯. মোঃ রুহুল আমিন, ডিআইজি, ট্যুরিস্ট পুলিশ।
১০. মোঃ রফিকুল হাসান গনি, ডিআইজি, হাইওয়ে পুলিশ।
১১. মোঃ মিজানুর রহমান, ডিআইজি, নৌ-পুলিশ।
১২. মোঃ মজিদ আলী, পুলিশ কমিশনার, রংপুর মেট্রোপলিটন পুলিশ (সিআইডিতে বদলির আদেশপ্রাপ্ত)।
১৩. কাজী জিয়া উদ্দিন, ডিআইজি, পুলিশ অধিদপ্তর (স্টাফ কলেজে বদলির আদেশপ্রাপ্ত)।
১৪. মোঃ গোলাম রউফ খান, ডিআইজি, রেলওয়ে পুলিশ।
১৫. শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, কমান্ড্যান্ট (ডিআইজি), পিটিসি রংপুর।
১৬. রখফার সুলতানা খানম, ডিআইজি, হাইওয়ে পুলিশ।
১৭. ফারহাত আহমেদ, পুলিশ সুপার, রেলওয়ে পুলিশ (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। পুলিশ প্রশাসনে শৃঙ্খলা রক্ষা এবং প্রশাসনিক গতিশীলতা আনয়নের লক্ষ্যে জনস্বার্থে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
