×

খেলা

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৭:২০ পিএম

দলে সুযোগ না পেয়ে আত্মহত্যা করলেন নারী ক্রিকেটার

ছবি- সংগৃহীত

দলে জায়গা না পাওয়ার হতাশায় ভারতের পুদুচেরিতে অ্যাঞ্জেল গ্যাংওয়ানি নামের ১৯ বছর বয়সী এক উদীয়মান নারী ক্রিকেটার আত্মহত্যা করেছেন। গত বুধবার রাতে ভারতের পুদুচেরিতে নারী টি-টোয়েন্টি দলের নির্বাচনি পরীক্ষায় সুযোগ না পাওয়ার খবর শোনার পর নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে তিনি প্রাণ হারান।

অ্যাঞ্জেল গত দুই বছর ধরে পুদুচেরিতে থেকে পেশাদার ক্রিকেটার হওয়ার লক্ষ্যে কঠোর অনুশীলন করছিলেন। পাশাপাশি একটি বেসরকারি কলেজে ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় বর্ষে পড়তেন। সম্প্রতি পুদুচেরি নারী টি-টোয়েন্টি দলের নির্বাচনি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি। বুধবার প্রকাশিত চূড়ান্ত তালিকায় নিজের নাম না দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে জানিয়েছে তার পরিবার।

জিএসটি বিভাগের কর্মকর্তা ও অ্যাঞ্জেলের বাবা কাশ্মীর কুমার জানান, বুধবার রাত আটটার দিকে অনুশীলন শেষে বাসায় ফিরে সরাসরি নিজের ঘরে চলে যান অ্যাঞ্জেল। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে আর কোনো কথা বলেননি তিনি।

রাত বাড়লে তার প্রশিক্ষক ফোনে যোগাযোগের চেষ্টা করে ব্যর্থ হন। সন্দেহ হওয়ায় তিনি অ্যাঞ্জেলের বাসায় গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে স্থানীয় সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অ্যাঞ্জেলের এই আকস্মিক মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গন ও তার সহখেলোয়াড়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ আটক ১

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

চলন্ত বিমান থেকে লাফ দিলেন যাত্রী

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

যুদ্ধে বিধ্বস্ত বিশ্ববিদ্যালয়কে ‘যুদ্ধ জাদুঘর’ বানাচ্ছে ইরান

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

আবারও জ্বালানির দাম বাড়ালো শ্রীলঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App