×

চট্টগ্রাম

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:৫৫ পিএম

জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের ছয় কমিটি গঠন

ছবি: সংগৃহীত

নগরের জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম সিটি করপোরেশনের কর্মকর্তাদের সমন্বয়ে ৬টি কমিটি গঠন করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

সোমবার (৪ মে) টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসনে চলমান কার্যক্রম জোরদার করতে প্রকৌশলী, পরিচ্ছন্ন বিভাগ, তদারকি কর্মকর্তা ও ওয়ার্ডভিত্তিক দায়িত্বপ্রাপ্তদের নিয়ে সমন্বয় সভায় এসব কমিটি করা হয়। 

জামাল খান খাল ও হিজড়া খালের কমিটিতে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, নির্বাহী প্রকৌশলী ফারজানা মুক্তা, নির্বাহী প্রকৌশলী মাহমুদ শাফকাত আমিন ও পরিচ্ছন্ন বিভাগের জোন কর্মকর্তা কল্লোল দাশ।

রামপুর খালের কমিটিতে আছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, নির্বাহী প্রকৌশলী তাসমিয়া তাহসিন ও পরিচ্ছন্ন বিভাগের জোন কর্মকর্তা আলী আকবর।

গুলজার খালের কমিটিতে রয়েছেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান ও জোন কর্মকর্তা জাহেদুল্লাহ রাশেদ।

মনোহরদী খালের কমিটিতে প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান ও মেয়রের জলাবদ্ধতা বিষয়ক উপদেষ্টা শাহরিয়ার খালেদ। 

চান্দগাঁও-মুরাদপুর এলাকার কমিটিতে আছেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) ফরহাদুল আলম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মৌমিতা দাশ, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, মাহমুদ শাফকাত আমিন, পরিচ্ছন্ন বিভাগের জোন কর্মকর্তা আবু তাহের।

কমিটিগুলোর সার্বিক কার্যক্রম তদারকি করবেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান।

ওয়াসার সাথে সমন্বয় করবেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন এবং প্রধান প্রকৌশলী আনিসুর রহমান। জলাবদ্ধতা নিরসনের প্রকৌশলগত সার্বিক কার্যক্রমে পরামর্শ দেবেন প্রকৌশলী   দেলোয়ার মজুমদার। 

সভায় মেয়র বলেন, নগরের জলাবদ্ধতা নিরসনে এখন আর কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। কোথায় কী সমস্যা রয়েছে, কোন খাল বা ড্রেন বন্ধ রয়েছে, কোথায় বাঁধ বা নির্মাণসামগ্রী পানিপ্রবাহে বাধা সৃষ্টি করছে—এসব দ্রুত চিহ্নিত করে সমাধান করতে হবে।

 সভায় মেয়র বিশেষভাবে চাক্তাই মুরাদপুর, রামপুরা খাল, আজম পাহাড় খাল, গাউছিয়া রোড, রুপসা বেকারি এলাকা, গুলজারখাল ও মাদারবাড়ী এলাকার জলাবদ্ধতার বিষয় তুলে ধরেন। তিনি জানান, অনেক স্থানে খাল ও ড্রেনে নির্মাণসামগ্রী পড়ে থাকায় পানিপ্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব দ্রুত অপসারণ করতে হবে। 

রামপুরা ও আজববাহার খাল এলাকার বিষয়ে মেয়র বলেন, আমি নিজের চোখে দেখেছি মানুষ কত কষ্টে আছে। খালের মুখে নির্মাণসামগ্রী পড়ে আছে, রাস্তার অবস্থা খুবই খারাপ। বর্ষার আগে অন্তত অস্থায়ীভাবে হলেও জনগণের চলাচলের ব্যবস্থা করতে হবে। কিছু কাজ বর্ষার আগে টেম্পোরারি বেসিসে হলেও করতে হবে। পরে সেটা নষ্ট হলেও জনগণের স্বার্থে এখনই ব্যবস্থা নিতে হবে।

সভায় পরিচ্ছন্ন বিভাগের কার্যক্রম নিয়েও কঠোর অবস্থান নেন মেয়র। তিনি জানান, নগরের ৪১টি ওয়ার্ডে সেবকদের উপস্থিতি ও কার্যক্রম সরাসরি তদারকি করা হবে। যারা ঠিকমতো কাজ করে না—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাজ দরকার। শহর সুন্দর রাখতে হলে মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে। পরিচ্ছন্ন কর্মীদের জন্য ৩ হাজার রেইনকোট সরবরাহ করা হবে এবং প্রয়োজনে নতুন কর্মীও নিয়োগ দেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীর বিমান ভাড়া ফেরতের নির্দেশ

যৌক্তিক কারণে ফ্লাইট মিস করলে হজযাত্রীর বিমান ভাড়া ফেরতের নির্দেশ

গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ: স্পিকার

গণতন্ত্র প্রতিষ্ঠায় জেলাপ্রশাসকদের ভূমিকা তাৎপর্যপূর্ণ: স্পিকার

মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে

জাপানে জামায়াত আমির মানবিক বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত থাকবে

আমিরাতের তেল স্থাপনা ও জাহাজে হামলা চালিয়েছে ইরান

আমিরাতের তেল স্থাপনা ও জাহাজে হামলা চালিয়েছে ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App