×

চট্টগ্রাম

বিপুল গাঁজাসহ গ্রেপ্তার ১

Icon

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:০৫ পিএম

বিপুল গাঁজাসহ গ্রেপ্তার ১

ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিশেষ অভিযানে ৮২ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে  মীরসরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১১টায় মীরসরাই পৌরসভাস্থ থানা গেটের সামনে চেকপোস্ট বসিয়ে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক, ফেনী সদর থানা এলাকার আব্দুর রবের ছেলে রাহাত (১৯)। তিনি মাদক পরিবহনের করা ট্রাকের চালক।

পুলিশ জানায়, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এসময় একটি হলুদ-নীল রঙের ট্রাক (ফেনী-ট-১১-০৯৭২) থামিয়ে তল্লাশি করা হলে ট্রাকের বেড থেকে ৮২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ লক্ষ ৪০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহাত পুলিশকে জানায়, বারৈয়ারহাট এলাকায় পৌঁছালে তার সহযোগী চালক রকিবুল ইসলাম সুজন (৩১) কৌশলে ট্রাক থেকে নেমে পালিয়ে যায়। পলাতক ওই আসামীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

তিনি আরো জানান, বিপুল পরিমাণ মাদক উদ্ধারের খবর পেয়ে রাতে থানা পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তর নেতৃত্বে মুগ্ধ মুশফিক

শান্তর নেতৃত্বে মুগ্ধ মুশফিক

‘১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি’

পানিসম্পদ মন্ত্রী ‘১৭ বছর আমরা বঞ্চনার শিকার হয়েছি’

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

আবাহনীকে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করল বসুন্ধরা কিংস

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

ভারতে মুসলিমদের ওপর নির্যাতনের প্রতিবাদে হেফাজতের বিক্ষোভ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App