×

চট্টগ্রাম

ভোরের কাগজে সংবাদের পর জুয়ার আসরে অভিযান, তিনজনকে কারাদণ্ড

Icon

সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৬:৪৩ পিএম

ভোরের কাগজে সংবাদের পর জুয়ার আসরে অভিযান, তিনজনকে কারাদণ্ড

ছবি: সংগৃহীত

দৈনিক ভোরের কাগজে সংবাদ প্রকাশের পর সীতাকুণ্ডে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেপ্তার করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় গ্রেপ্তারকৃতদের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১২টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন এলাকার নাজিয়া রোলিং মিলের পাশে সোহেল ট্রান্সপোর্ট নামে একটি ট্রাক ডিপোতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। উপস্থিত ছিলেন এনএসআই, পুলিশ, আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- নাজিম উদ্দিন (৪৮), পিতা- মৃত আবদুল হাই সওদাগর, সাং- কদমরসুল, মো. আজম (২৬), পিতা- মৃত আবু তাহের, সাং- শীতলপুর, সোনাইছড়ি এবং মো. কামাল (৫৮), পিতা- মো. শাহ আলম, সাং- রামগতি, আলেকজান্ডার, নোয়াখালী।

জানা যায়, সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের নাজিয়া রোলিং মিল সংলগ্ন 'সোহেল ট্রান্সপোর্ট' নামক ট্রাক ডিপোতে দীর্ঘদিন ধরে সক্রিয় ছিল একটি শক্তিশালী জুয়াড়ি চক্র। গত বৃহস্পতিবার দৈনিক ভোরের কাগজ অনলাইনে ‘সীতাকুণ্ডে জুয়ার আসরে নিঃস্ব মধ্যবিত্ত পরিবার, সংসারে অশান্তি’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর বিষয়টি প্রশাসনের নজরে আসে।

সংবাদের জেরে ওই রাতেই (বৃহস্পতিবার) রাত ১টার দিকে উক্ত আস্তানায় ঝটিকা অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের সময় আসরে ৩০ থেকে ৪০ জন জুয়াড়ি থাকলেও প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ আসামি কৌশলে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে তিনজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় ভ্রাম্যমাণ আদালত। পরবর্তীতে আটককৃতদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকাস্থ সোহেল ট্রান্সপোর্ট নামক একটি ট্রাক ডিপোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে জুয়া খেলার অপরাধে মোবাইল কোর্ট আইন, ২০০৯ অনুযায়ী, বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭ মোতাবেক তিন ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পিকআপে মিললো ৫৪৯ বোতল মদ, আটক ৩

পিকআপে মিললো ৫৪৯ বোতল মদ, আটক ৩

‘বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না’

সাইফুল হক ‘বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না’

মোজতবা খামেনির নতুন বার্তা

মোজতবা খামেনির নতুন বার্তা

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

সাধারণ মানুষকে জিলহজের চাঁদ দেখার আহ্বান সৌদির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App