×

রাজনীতি

সাইফুল হক

‘বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৭:৪৭ পিএম

‘বিচার বিভাগকে রাজনৈতিক হাতিয়ার করবেন না’

ফাইল ছবি

বিগত সরকারের মতো বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেন, রাষ্ট্র যদি প্রকৃত গণতান্ত্রিক উত্তরণ ঘটাতে চায়, তবে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেওয়া অপরিহার্য।

শুক্রবার (১৫ মে) বিকেলে রাজধানীতে গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, অতীতে সরকারের ইচ্ছা ছাড়া উচ্চ আদালত কোনো রায় দিতেন না। বর্তমানেও দেখা যাচ্ছে, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা ক্ষমতার জোরে বেরিয়ে যাচ্ছে; টাকা এবং ক্ষমতার কারণে সরকারও তাদের পাশে থাকছে। অথচ কারাগারে যারা আসামি হিসেবে বন্দি আছেন, তাদের বড় অংশই নিম্নবর্গের মানুষ। বছরের পর বছর ধরে তারা বিনা বিচারে ধুঁকছেন।

নাগরিকদের আইনি অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, দেশের সব দলের ঐকমত্যের ভিত্তিতে বিচার বিভাগ কীভাবে কাজ করবে, তা ‘জুলাই সনদে’ স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। বর্তমান সরকারকে সেই জুলাই সনদের আলোকে বিচার বিভাগ পরিচালনা করার আহ্বান জানান তিনি।

প্রতিনিধি সভায় দেশের বিভিন্ন অঞ্চলের আইনজীবী ও গণতান্ত্রিক আইনজীবী সংহতির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

সৌদিতে ৭২০০ ওয়ার্ক ভিসা বাতিল

‘আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি’

রংপুরে শফিকুর রহমান ‘আমেরিকার সঙ্গে চুক্তির সময় অন্তর্বর্তী সরকার জামায়াতকে কিছুই জানায়নি’

ভবন ও জনবল নেই, খুঁড়িয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

ভবন ও জনবল নেই, খুঁড়িয়ে চলছে রায়গঞ্জ সাব-রেজিস্ট্রি অফিস

অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম শেখ আছাদ উল্লা আর নেই

অগ্রণী ব্যাংকের সাবেক ডিজিএম শেখ আছাদ উল্লা আর নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App