×

চট্টগ্রাম

চসিক মেয়র

‘জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৩:৩১ পিএম

‘জুলাই গ্রাফিতি অপসারণের নির্দেশ সিটি করপোরেশন দেয়নি’

শাহাদাত হোসেন। ফাইল ছবি

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট কোনো গ্রাফিতি মুছে ফেলার নির্দেশ সিটি করপোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়নি। 

সোমবার (১৮ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাফিতি অপসারণ নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার প্রেক্ষিতে এই ব্যাখ্যা দেন তিনি।

বিবৃতিতে মেয়র বলেন, চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে চসিক সবসময় নগরের সৌন্দর্যবর্ধন ও সৃজনশীল কর্মকাণ্ডকে উৎসাহ দিয়ে আসছে। কোনো শিল্পকর্ম, শিক্ষামূলক বা সামাজিক সচেতনতামূলক গ্রাফিতি অপসারণের জন্য আলাদা কোনো নির্দেশনা দেওয়া হয়নি।

তিনি আরো বলেন, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত গ্রাফিতি অপসারণের প্রশ্নই আসে না। চসিকের কোনো বিভাগ বা শাখাও এ ধরনের কোনো কার্যক্রম চালায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এ বিষয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

এর আগে নগরের টাইগারপাস এলাকায় জুলাই আন্দোলনের গ্রাফিতি মুছে ফেলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা সৃষ্টি হয়। বিষয়টি ঘিরে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উত্তেজনাও দেখা দেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। পরে নগরের জিইসি মোড় থেকে দেওয়ানহাট পর্যন্ত এলাকায় সব ধরনের জনসমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

মেসি ম্যাজিকে মায়ামির ঐতিহাসিক জয়

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে মারাত্মক ভুলের শিকার নেইমার

ব্রাজিলের বিশ্বকাপ দল ঘোষণার আগে মারাত্মক ভুলের শিকার নেইমার

হঠাৎ স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক, শুনলেন শিক্ষার্থীদের কথা

হঠাৎ স্কুল পরিদর্শনে জেলা প্রশাসক, শুনলেন শিক্ষার্থীদের কথা

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

বাংলাদেশ থেকে চার ধরনের কর্মী নিতে চায় কাতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App