×

ঢাকা

ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

Icon

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:০৫ পিএম

ভাইয়ের বাড়ি যাওয়ার কথা বলে সন্তানসহ গৃহবধূ নিখোঁজ

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের কাঁঠালতলী গ্রামে দেড় বছরের সন্তানসহ এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিখোঁজ গৃহবধূর নাম তাসলিমা আক্তার (১৯)। তিনি মালখানগর এলাকার আলাউদ্দিন সরদারের মেয়ে এবং কাঁঠালতলী গ্রামের প্রতিবন্ধী সুমন শেখের স্ত্রী।

পরিবার ও থানায় দেওয়া লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, গত ১৭ মে সকাল আনুমানিক ৮টার দিকে তাসলিমা আক্তার ঢাকার জুরাইনে ভাইয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দেড় বছরের ছেলে তাওহীদ। অভিযোগ রয়েছে, স্বামী সুমন শেখের গাড়ি বিক্রির দুই লাখ টাকাও সঙ্গে নিয়ে যান তিনি। এরপর দুই দিন পার হলেও তাঁদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নিয়েও কোনো তথ্য মেলেনি।

তাসলিমার স্বামী সুমন শেখ বলেন, “আমার স্ত্রী সকালে বলেছিল জুরাইনে ভাইয়ের বাসায় যাবে। যাওয়ার সময় আমার গাড়ি বিক্রির দুই লাখ টাকাও নিয়ে যায়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা চাই।”

তাসলিমার মা আবেগঘন কণ্ঠে বলেন, “আমার মেয়ের কোনো খোঁজ পাচ্ছি না। নাতিটাও তার সঙ্গে আছে। আমরা খুব দুশ্চিন্তায় আছি। কেউ তাঁদের সন্ধান পেলে জানাবেন।”

এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কেউ তাসলিমা আক্তার ও শিশু তাওহীদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ থানায় বা পরিবারের সঙ্গে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হরমুজে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সংস্থা গঠন করল ইরান

হরমুজে স্থায়ী নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় নতুন সংস্থা গঠন করল ইরান

ইদুল আজহায় ব্যাংক বন্ধ টানা সাত দিন

ইদুল আজহায় ব্যাংক বন্ধ টানা সাত দিন

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

এখনই পদত্যাগ করছেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ

পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে বেলারুশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App