প্রিন্ট: ১৮ মে ২০২৬, ০৭:৪৭ পিএম
আরো পড়ুন
পরিত্যক্ত অবস্থায় দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার
কাগজ ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৫৮ পিএম
ছবি: সংগৃহীত
চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও একটি পাইপগান উদ্ধার করেছে র্যাব-৭।
সোমবার (১৮ মে) সকালে উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র দুটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে অস্ত্র দুটি উদ্ধার করা হয়েছে। তবে এগুলোর মালিক বা ব্যবহারকারীদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।’
তিনি আরো বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং উদ্ধার করা অস্ত্র দুটি রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।’
সাবস্ক্রাইব ও অনুসরণ করুন
মন্তব্য করুন