×

চট্টগ্রাম

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

Icon

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:২৫ পিএম

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

কুমিল্লার মেঘনায় একটি বাজারে চুরির সময় হাতেনাতে ধরা পড়েছেন দুই নারী পকেটমার। পরে স্থানীয় জনতা তাদেরকে আটকে রেখে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সোমবার (২৫ মে) উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের বিনদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃতরা হলেন-পাশ্ববর্তী তিতাস উপজেলার বৈদ্যেরকান্দি গ্রামের চাঁন মিয়ার মেয়ে শিউলী আক্তার (৩০) এবং হোমনা উপজেলার শফিকুল ইসলামের মেয়ে তাছলিমা আক্তার (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর ইউনিয়নের বিনদপুর গ্রামের বাসিন্দা হাসনারা বেগম নিত্যপ্রয়োজনীয় বাজার করতে মানিকারচর বাজারে আসেন। বাজার করার একপর্যায়ে তিনি ফারুকের ওষুধের দোকানে ওষুধ কিনতে যান। ওই সময় দোকানে অতিরিক্ত ভিড়ের সুযোগ নিয়ে শিউলী আক্তার নামের এক নারী ভুক্তভোগী হাসনারার সাইডব্যাগটি টান দিয়ে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে হাসনারা তাৎক্ষণিক শিউলীকে ধরে ফেলেন এবং পরে দেখা যায় তার সাথে আরো একজন নারী সহযোগী ছিলেন। এ সময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম ঘটনাস্থলে পুলিশ ফোর্স নিয়ে পৌঁছে ওই দুই নারীকে গ্রেপ্তার করেন।

এ বিষয়ে ওসি মো. শহীদুল ইসলাম জানান, ‘গ্রেপ্তার হওয়া দুজনই একটি পেশাদার চোরচক্রের সদস্য এবং দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত। তাদের মধ্যে শিউলী আক্তারের বিরুদ্ধে চুরির একাধিক মামলা রয়েছে। ভুক্তভোগী নারীর মামলা বর্তমানে প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

প্রশাসনের তিন অতিরিক্ত সচিবের পদোন্নতি

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে

পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

প্রতিপক্ষকে ফাঁসাতে হত্যাকাণ্ড পুলিশের তদন্তে একে একে বেরিয়ে আসছে প্রকৃত ঘটনা

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

মেঘনায় দুই নারী পকেটমার গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App