কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
কাগজ ডেস্ক
প্রকাশ: ২৫ মে ২০২৬, ১০:৩৬ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর মিরপুর ১২ নম্বরের কালশী বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫ টি ইউনিট কাজ করছে।
সোমবার(২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ‘কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করেছে। ঘটনাস্থলে পানির তীব্র সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে। এ ছাড়া বাতাসের কারণেও আগুনের তীব্রতা বেড়ে যায়।’
তিনি আরো জানান, ‘প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কেউ হতাহত হয়েছেন এমন কোনো তথ্য এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের কাছে আসেনি।’
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘ভয়াবহ এ আগুনে প্রায় ১০০টির বেশি ঘর পুড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’
