×

চট্টগ্রাম

আখাউড়ায় তিন সাংবাদিককে সংবর্ধনা

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৪:০৮ পিএম

আখাউড়ায় তিন সাংবাদিককে সংবর্ধনা

ছবি: ভোরের কাগজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কালের কণ্ঠের সাংবাদিক বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। চতুর্থবারের মতো কালের কণ্ঠের সেরা কর্মী নির্বাচিত হওয়ায় স্থানীয় তিনটি সাংবাদিক সংগঠনের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক বাদল আহাম্মদ খান ও জুনাইদ হোসেন পলককেও সম্মাননা দেওয়া হয়। সম্প্রতি বাদল আহাম্মদ খান দৈনিক ভোরের কাগজ এবং জুনাইদ হোসেন পলক দৈনিক কালবেলার প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন।

মঙ্গলবার দুপুরে সড়ক বাজারের গ্র্যান্ড সুলতান রেস্টুরেন্টে আখাউড়া প্রেস ক্লাব, আখাউড়া রিপোর্টার্স ইউনিটি এবং প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাঁদের এই সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মো. মানিক মিয়া। বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুন্নবী ভূঁইয়া, রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ জলিল, প্রেস ক্লাবের সহসভাপতি মো. রাকিবুল ইসলাম, সহসভাপতি জুটন বণিক এবং প্রিন্ট ও টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মহিউদ্দিন মিশু।

বক্তারা বলেন, “বিশ্বজিৎ পাল আপাদমস্তক একজন পেশাদার সাংবাদিক। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সংবাদ জগতে নিজের অবস্থান তৈরি করেছেন। তিনি সাংবাদিকদের জন্য অনুকরণীয়।”

পরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল মুনসুর মিশন তিন সাংবাদিককে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় তিনি সাংবাদিকদের সমৃদ্ধি কামনা করেন এবং তাঁদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App