×

চট্টগ্রাম

ঘুমধুম সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৮:২৭ পিএম

ঘুমধুম সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত

ঘুমধুম সীমান্তে মর্টার শেল বিস্ফোরণে শিশু নিহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পরিত্যক্ত মর্টার শেল বিস্ফোরণে ১২ বছর বয়সী সতনাইং তঞ্চঙ্গা নামে এক শিশু নিহত হয়েছে। 

মঙ্গলবার (২ জুন) দুপুর ১টা ১০ মিনিটের দিকে ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তের মরিঙ্গাঝিরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে বাবা-মায়ের সঙ্গে জুমক্ষেতে কাজ করতে গিয়েছিল সতনাইং। দুপুরে তার বাবা অস্থায়ী ঘর নির্মাণের সময় শিশুটি খেলতে খেলতে একটি মর্টার শেল খুঁজে পায় এবং সেটি নিয়ে খেলার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়; বিস্ফোরণের সময় বাবা-মা কাছেই ছিলেন। পরে স্থানীয় লোকজন শিশুটির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে বাইশফাঁড়ি এলাকায় নিয়ে আসে।

তারা আরও জানান, নিহত সতনাইংসহ পুরো পরিবার মিয়ানমারের নাগরিক। প্রায় চার-পাঁচ বছর আগে তারা বাংলাদেশে এসে ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকায় সরকারি খাস জমিতে বসবাস শুরু করে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মোজাম্মেল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার কাজ চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান বলেন, ৩৯ নম্বর পিলার থেকে আরও ১০ গজ ভেতরে মিয়ানমারের অভ্যন্তরে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং বিস্তারিত জানতে প্রশাসন কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু গ্রেপ্তার

ঝালকাঠি জেলা ছাত্রলীগ সভাপতি মধু গ্রেপ্তার

বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

বেলস পার্কে পুনর্বাসনের দাবিতে হকারদের সড়ক অবরোধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App