×

জাতীয়

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ জুন ২০২৬, ০৯:৩১ পিএম

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

ছবি : ফাইল ফটো

বুধবার বিদ্যুতের দাম বাড়ানো হবে কি না, তা জানাবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। গণশুনানির মাত্র পাঁচ দিন পরই আদেশ দেওয়ার দিন ঠিক করেছে কমিশন। সংশ্লিষ্টদের ধারণা, পাইকারি, খুচরা ও সঞ্চালন—তিন স্তরেই দাম বাড়তে পারে।

বিইআরসি জানায়, ২০ ও ২১ মে অনুষ্ঠিত গণশুনানির পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে এ সংক্রান্ত আদেশ দেওয়া হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) পাইকারি পর্যায়ে প্রতি ইউনিটে ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা বর্তমান দামের চেয়ে ১৭ থেকে ২১ শতাংশ বেশি।

চলতি মাসের শুরুতেই সরকার পেট্রল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ৫ টাকা এবং গত মাসে বিদ্যুৎকেন্দ্রের ফার্নেস তেলের দাম ১৯ টাকা বাড়িয়ে ১১৩ টাকা নির্ধারণ করায় নতুন করে বিদ্যুতের দাম বৃদ্ধির উদ্যোগ ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সর্বশেষ ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি পাইকারি বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল।

লোকসানের কথা উল্লেখ করে বিতরণ সংস্থাগুলোর পক্ষ থেকেও মূল্যবৃদ্ধির আবেদন জমা পড়েছে। ডেসকো ৯.৬৭ শতাংশ, ডিপিডিসি ৬.৯৬ শতাংশ, ওজোপাডিকো ১০ শতাংশ, আরইবি ৫.৯৩ শতাংশ এবং নেসকো ও বিপিডিবি ইউনিটপ্রতি নির্দিষ্ট হারে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। দেশের একমাত্র সঞ্চালন প্রতিষ্ঠান পিজিসিবি সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App