×

রংপুর

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

Icon

মোস্তাফিজুর রহমান বকুল, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৬, ১০:০২ পিএম

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

ফাইল ছবি

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) আওতাধীন দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের (এমজিএমসিএল) ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে।

পেট্রোবাংলার জারি করা এক অফিস আদেশে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডি. এম. জোবায়েদ হোসেনকে বদলি করে সিনিয়র জিএম (ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক) হিসেবে পেট্রোবাংলার চেয়ারম্যানের দপ্তরে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে পেট্রোবাংলার পরিচালক (উন্নয়ন) মো. আমজাদ হোসেনকে এমজিএমসিএলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে জারি করা অফিস আদেশে বলা হয়, এমজিএমসিএলের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেট্রোবাংলার মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জাভেদ ইবনে শাহেদ স্বাক্ষরিত ওই অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারা দ্রুত নতুন কর্মস্থলে যোগদান করবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

জাম পাড়া নিয়ে বিরোধে কিশোর নিহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

আম পাড়া নিয়ে সংঘর্ষে ১২ জন আহত

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

এমজিএমসিএল’র নতুন এমডি আমজাদ

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

বিদ্যুতের দাম বাড়ছে কিনা সিদ্ধান্ত বুধবার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App