×

সারাদেশ

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২২, ১০:৫০ এএম

রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জনসহ নিহত ৭

বুধবার রাজবাড়ীর কালুখালীতে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় ত্রিমুখী সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়াঅটোরিকশা। ছবি: সংগৃহীত

রাজবাড়ির কালুখালীতে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের মশিরন বিবি (৬০), মরিয়ম (৪০), ইউসুফ (৬), নয়ন (৯), শিলা (২০), মর্জিনা (৪০) এবং অটোরিকশার চালক মো. নাসির (৩৫)।

আজ বুধবার (১ জুন) সকালে এ ঘটনা ঘটে। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ সকাল নয়টার দিকে চাঁদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন রেলক্রসিং এলাকায় ট্রাক-কার-ইজিবাইকের ত্রিমূখী সংঘর্ষে মা-মেয়েসহ অটোরিকশার ছয়জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

কালুখালী থানার ওসি আরও বলেন, দুর্ঘটনাস্থলেই নিহত হয়েছেন তিনজন। পরে হাসপাতালে নেয়ার পথে মারা যান আরও তিনজন। পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা শুরু করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, এ দুর্ঘটনায় একই পরিবারের ছয়জনসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ পাংশা হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহযোগী পালিয়ে গেছেন বলে খবর পেয়েছি।

সংঘর্ষের ফলে দুমড়েমুচড়ে যায় ইজিবাইকটি। এ সময় তাদের গাড়ির চালক ডান দিকে বের হওয়ার চেষ্টা করেন। কিন্তু ইজিবাইককে ধাক্কা দিয়ে ট্রাকটি ডানদিকে চলে আসায় তাদের গাড়িটি সামনের অংশ ট্রাকের নিচে ঢুকে যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App