×

সারাদেশ

দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১২:৪৬ পিএম

দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান

ফাইল ছবি

চট্টগ্রামের বাঁশখালীতে দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযান চালিয়ে ১০টি আগ্নেয়াস্ত্রসহ মূল কারিগর জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (৩১ আগস্ট) উপজেলার দুর্গম পাহাড় থেকে ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং জাকিরকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামও জব্দ করা হয়েছে।

র‌্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব অধিনায়ক বলেন, বাঁশখালী উপজেলার দুর্গম পাহাড়ে আগ্নেয়াস্ত্র তৈরির ওই কারখানার সন্ধান পাওয়া গেছে। অভিযান চালিয়ে সেখান থেকে অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও ১০টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ওই কারখানার মূল কারিগর জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ব্যাপারে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App