×

সারাদেশ

ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২২, ০৫:৩২ পিএম

ঝিনাইগাতীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ফাইল ছবি

শেরপুরের ঝিনাইগাতীতে বজ্রপাতে সুভাষ ঘাগড়া (৪৫) নামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১২ অক্টোবর) সকালে উপজেলার নলকুড়া ইউনিয়নের দক্ষিণ ডেফলাই গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক সুবাষ ওই গ্রামের মৃত খাইশা সাংমার ছেলে। স্থানীয় ইউপি সদস্য রসিদুর রহমান খান জানান, বুধবার সকাল ৯ ঘটিকার দিকে সুভাষ ঘাগড়া গরুর জন্য ঘাস কাটতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা তাকে মৃতবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সুভাষ ঘাগড়ার এহেন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নলকুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান নিহতের পরিবারের হাতে ৫ হাজার টাকা তুলে দেন।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এবিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App