×

সারাদেশ

ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে রাঙামাটিতে হরতাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২২, ০১:২৫ পিএম

ছাত্রলীগ নেতাকে উদ্ধারের দাবিতে রাঙামাটিতে হরতাল

ছবি: সংগৃহীত

রাঙামাটির রাজস্থলীতে নিখোঁজ হওয়া ছাত্রলীগ নেতা সালাউদ্দিনকে উদ্ধারের দাবিতে রাজস্থলী, রাঙামাটি ও বান্দরবান সড়কে ২৪ ঘণ্টার হরতাল চলছে। বাঙ্গালহালিয়া সচেতন নাগরিক পরিষদ এ হরতালের ডাক দেয়।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ৬টা থেকে শুরু হয়ে বুধবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল পালন করা হবে বলে জানা গেছে।

হরতাল চলাকালে মঙ্গলবার সকাল থেকে রাজস্থলী উপজেলাধীন তিন সড়কে সকল প্রকার যাত্রীবাহী যান চলাচল বন্ধ রয়েছে। দোকানপাট খোলা থাকলেও বাজার সাধারণ মানুষের উপস্থিত তুলনামূলক কম দেখা গেছে।

এ ছাড়া হরতাল আহ্বানকারীরা সড়কের বিভিন্ন স্থানে পিকেটিং করছেন বলে জানা গেছে। তবে দুপুর ১টা পর্যন্ত হরতালের কারণে কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

নিখোঁজ সালাউদ্দিন রাঙামাটি রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নে আমতলী পাড়া নামক এলাকা থেকে ১৬ দিন আগে নিখোঁজ হন। তিনি রাজস্থলী উপজেলা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App