×

সারাদেশ

নোয়াখালীতে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

নোয়াখালীতে পোলিং এজেন্টকে ৬ মাসের কারাদণ্ড

দণ্ডপ্রাপ্ত সুমি আক্তার

নোয়খালীর সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবপুর মুসলিম হাই স্কুল কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে এক নারী পোলিং এজেন্টকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে তাকে এই সাজা দেয়া হয়। দণ্ডপ্রাপ্ত সুমি আক্তার (২৬) উপজেলার শিবপুর গ্রামের মনির চেয়ারম্যান বাড়ির রিয়াজ আহম্মেদের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেন প্রিসাইডিং কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া।

তিনি বলেন, ওই বিদ্যালয়ে দায়িত্বে থাকা পোলিং এজেন্ট সুমি আক্তার (২৬) কে কেন্দ্রে ভোট প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম এই সাজা দেন। রায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

অপরদিকে, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার মো. আলী হোসেন (৪৮) কে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়। একই সাথে নির্বাচন চলাকালীন সময় পযন্ত প্রিসাইডিং অফিসারের নিজ হেফাজতে রাখার নির্দেশ প্রদান করেন।

রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলার নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জুলকার নাঈম বলেন, ভোট গ্রহণ ও প্রদানে অনিয়মের অভিযোগে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তোহিদুল আলম তাদের এই সাজা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App