×

সারাদেশ

মোংলা ইপিজেডে ব্যাগের কারখানায় আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৩, ০৫:৪০ পিএম

মোংলা ইপিজেডে ব্যাগের কারখানায় আগুন

ছবি: সংগৃহীত

মোংলা ইপিজেডের একটি ব্যাগের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মোংলা বন্দর ফায়ার সার্ভিসের দশটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি ব্যাগ নামে একটি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনের খবর পেয়ে দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকেরা বেরি‌য়ে আসেন। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেশ আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App