×

সারাদেশ

আদিতমারীতে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:০৯ পিএম

আদিতমারীতে আ.লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত

আদিতমারীতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম বাবুল। ছবি: ভোরের কাগজ

সারাদেশে জামাত বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আদিতমারী উপজেলায় শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারী) বিকেলে আদিতমারী উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বুড়ীর বাজার বুড়ীমারী পাটগ্রাম হাইওয়ে রোড়ের পাঁশে ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহাবুদ্দিন আহমেদের সভাপতিত্বে এ শান্তি সভা-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অগ্নিঝরা বক্তব্য রাখেন- আদিতমারী উপজেলা আঃলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক রফিকুল আলম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক, নজরুল ইসলাম মৃধা, ভাদাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু তপন কুমার ঘোষ, আদিতমারী উপজেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও লালমনিরহাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম (বাবুল), উপজেলা ছাত্রলীগের অন্যতম বিপ্লবী ছাত্র নেতা মাঈদুল ইসলাম বাবু।

শান্তি সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সদস্য এস নীল কমল রায়, সাবেক ছাত্র নেতা আবু সাঈদ মুরাদ, ছাত্রনেতা জাহিদ হাসান, ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি দোলন সরকার আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয় সম্পাদক, অলিউজ্জামান অলি, ছাত্রনেতা, শরিফুল ইসলাম রতন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App