×

সারাদেশ

পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০২ পিএম

পলাশবাড়ীতে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

ছবি: সংগৃহীত

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস-ট্রাক্টর-ইজিবাইকের ত্রিমুখী সংঘর্ষে এক ব্যবসায়ীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় পলাশবাড়ী-গাইবান্ধা সড়কে বেতকাপা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার বেতকাপা ইউনিয়নের রায়তি নড়াইল গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী সেলিম মিয়া (৪২) ও মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর বাজার এলাকার বাসিন্দা ট্রাক্টরের হেলপার শান্ত মিয়া (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ঢাকা থেকে রিমি এন্টারপ্রাইজের একটি বাস গাইবান্ধা যাচ্ছিল। পথে সাকোয়া ব্রিজ-মাঝিপাড়া এলাকায় বিপরীতমুখী একটি ট্রাক্টর ও ইজিবাইকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। ট্রাক্টরটি একটি ইজিবাইককে ওভারটেক করছিল। ত্রিমুখী সংঘর্ষে ইজিবাইকে থাকা কাপড় ব্যবসায়ী সেলিম ও ট্রাক্টরটির হেলপার শান্ত ঘটনাস্থলেই মারা যান।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীবাকার অধিকারী জানান, গুরুতর আহত বাস ও ট্রাক্টর চালকসহ তিনজনকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App