×

সারাদেশ

পুলিশের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা আইনজীবীর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৭ পিএম

পুলিশের জন্য লাখ টাকা পুরস্কার ঘোষণা আইনজীবীর

ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে সাইফুল ইসলাম দুরুল নামে এক গাড়িচালককে ভ্রাম্যমাণ আদালতে সাত দিনের জেল দেয়ার ঘটনায় এক লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ডাকযোগে রাজশাহী আদালতের আইনজীবী সালাহ উদ্দিন বিশ্বাস পুলিশ প্রধান (আইজিপি), রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং জেলা পুলিশ সুপারকে দেয়া এক লিখিত অভিযোগে প্রসিকিউশন প্রসঙ্গ টেনে এ পুরস্কারের ঘোষণা দেন।

এ ব্যাপারে অ্যাডভোকেট সালাহ উদ্দিন বিশ্বাস বলেন, গত মাসে অন্যায়ভাবে আমার গাড়িচালককে জেল দেয়া হয়। এএসআই হেলাল উদ্দিন যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সঠিক প্রসিকিউশন দিয়ে থাকেন, তাহলে তাকে ১ লাখ টাকার পুরস্কৃত করা হবে। আর যদি তিনি অন্যায় করেন, তাহলে তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এর আগে গত ১২ জানুয়ারি রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলা গেট সংলগ্ন থানা রোডে প্রাইভেটকার রাখা নিয়ে আইনজীবি সালাউদ্দীন বিশ্বাসের গাড়ী চালক সাইফুল ইসলাম দুরুলকে সাত দিনের কারাদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সবুজ হাসান।

তবে পরবর্তীতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের বিরুদ্ধে পরিবেশ আদালতে মামলা করেন এ আইনজীবী। সবশেষ শুনানিতে মামলাটি রাজশাহী পরিবেশ অধিদপ্তরের উপপরিচালককে তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App