×

সারাদেশ

শান্তিগঞ্জে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতবিনিময়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৯ পিএম

শান্তিগঞ্জে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মতবিনিময়

ছবি: ভোরের কাগজ

সুনামগঞ্জ শান্তিগঞ্জে খাদ্য মন্ত্রণালয় কর্তৃক গৃহীত ২০২২-২৩ অর্থ বছরের গবেষণা কার্যক্রমের অংশ হিসেবে মিলার, কৃষক, ভোক্তা ও ধান-চাল ব্যবসায়ীদের সাথে মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহের কার্যক্রম সরেজমিন পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মমতাজ উদ্দিন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেলে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, খাদ্য মন্ত্রণালয়ের গবেষণা পরিচালক মো. মাহবুবুর রহমান, সহযোগী গবেষণা পরিচালক মহিনুর ইসলাম, মিজানুর রহমান, হিল্লোল ভৌমিক ও গবেষণা কর্মকর্তা সালেহ আকরাম আখন্দ।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বেনু গোপাল দাস, খাদ্য পরিদর্শক অসিম কুমার তালুকদার, উপজেলা খাদ্য গোদামের ওসিলিটি বিউটন চক্রবর্তী, মিল মালিক জসিম উদ্দিন, জাহাঙ্গীর আলম, গিয়াস উদ্দিন, ডিলার রাখালসহ উপজেলার মিলার, ডিলার, ধান-চাল ব্যবসায়ী প্রমুখ।

এরআগে খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের শান্তিগঞ্জ আগমণ উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান খাদ্য নিয়ন্ত্রক অফিসের কর্মকর্তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App