×

সারাদেশ

তারাকান্দায় ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ মার্চ ২০২৩, ০৩:৪২ পিএম

তারাকান্দায় ত্রিমুখী সংঘর্ষে আহত ১০

ছবি: ভোরের কাগজ

শ্যামগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে তারাকান্দা থানার কাশিগঞ্জ সাধুপাড়া নামক স্থানে ড্রামট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুটি সিএনজি ও মোটরসাইকেলের প্রায় ১০ যাত্রী আহত হয়েছেন। এ সময় ড্রাম ট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি। শনিবার (১১ মার্চ) সকাল ১০টার দিকে তারাকান্দা থানার সাধুপাড়া নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস আই আব্দুল আজিজ জানান, সকালে মযমনসিংহ থেকে দূর্গাপুর যাওয়ার পথে তারাকান্দা থানার সাধুপাড়া নামক স্থানে দ্রুতগামী একটি ড্রাম ট্রাক বিপরীত দিক থেকে আসা দুটি সিএনজি ও একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ড্রামট্রাকটি রাস্তার পাশে উল্টে যায়। এ সময় দুটি সিএনজি ও একটি মোটর সাইকেলের ১০ যাত্রী আহত হয়। স্থানীয় জনতা আহদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সিএনজি ও মোটরসাইকেল জব্দ করতে পারলেও ট্রাক চালক পালিয়ে যায়। তবে পুলিশ আহতদের কোন পরিচয় জানাতে পারেনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিয়ের আগে  শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

ভারতের সুপ্রিম কোর্ট বিয়ের আগে শারীরিক সম্পর্ক ‘চারিত্রিক দোষ’ নয়

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App