×

সারাদেশ

কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেলো ফার্নিচার মিস্ত্রির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় বজ্রপাতে মো. তৌহিদ মিয়া (৩৫) নামে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ মার্চ) ভোরে চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত তৌহিদ মিয়া ওই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার ভোরে তৌহিদ মিয়া তার বাড়ির আঙিনায় কাজ করছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

করিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু মিয়া বজ্রপাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App