×

সারাদেশ

গোমতী নদী থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ মার্চ ২০২৩, ০৯:০৭ পিএম

গোমতী নদী থেকে আনসার সদস্যের লাশ উদ্ধার

ছবি: রায়হান চৌধুরী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের দুইদিন পর গোমতী নদী থেকে সমীর চন্দ্র দাস (৪০) নামে এক আনসার সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত সমীর চন্দ্র দাস উপজেলার ছয়ফুল্লাকান্দি গ্রামের রাখাল চন্দ্র দাসের ছেলে।

সোমবার (২০ মার্চ) দুপুরে স্থানীয়রা বাখরাবাদ এলাকায় গোমতী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নিহতের স্ত্রী সুমা রানী দাশ বলেন, সমীর চন্দ্র দাস চট্টগ্রামে আনসারে কর্মরত ছিলেন। বুধবার ছুটিতে বাড়িতে আসেন। শনিবার বিকেলে কবুতর বিক্রির জন্য বাসা থেকে ডেকে নিয়ে যায় তার স্থানীয় ডালিম নামে এক বন্ধু। কবুতর বিক্রি শেষে সমীর বাসায় আসলে পুনরায় আবার সন্ধ্যায় ডেকে নিয়ে যায় ডালিম। রাত গভীর হলে নিহতের মোবাইলে একাধিক বার ফোন দিলে ফোনটি রিসিভ করেন ডালিম।

ডালিম জানায়, সমীর সাথেই আছে কোন সমস্যা নেই। পরবর্তীতে আবার ফোন দিলে সে জানায় সমীর কিছুক্ষণ পর বাড়িতে আসবে। পরে রাতে ডালিম সমীরের ব্যবহৃত জুতা ও মোবাইল ফোন নিয়ে বাড়িতে আসে এবং আমাদেরকে জানায় সমীর গোমতী নদীর পাড়ে বন্ধুদের সাথে জুয়া খেলছিল। এ সময় অজ্ঞাত কেউ জুয়াড়িদের বরাবর টর্চ লাইট মারলে পুলিশ ভেবে জুয়াড়িরা গোমতী নদীতে ঝাঁপিয়ে পড়ে।

এ বিষয়ে জানতে ডালিমের ব্যক্তিগত মুঠোফোনে একাধিক বার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশ প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App