×

সারাদেশ

ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত, মিছিলে বিচার চাইলেন বাবা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০৯:০৫ পিএম

ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত, মিছিলে বিচার চাইলেন বাবা

ছবি: গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক (একাংশ) মোফাজ্জল হোসেনের ওপর হামলার প্রতিবাদ ও জড়িত দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ মার্চ) বিকালে উপজেলা ছাত্রলীগের সভাপতি (একাংশ) উত্তম সরকারের নেতৃত্বে পৌর শহরের এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ওই মিছিলে অংশ নিয়ে ছাত্রলীগ নেতা মোফাজ্জলের বাবা ইউপি চেয়ারম্যান হযরত আলী ছেলের ওপর হামলাকারীদের বিচার দাবি জানান।

উত্তম সরকার বলেন, মোফাজ্জল তৃণমূল থেকে উঠে আসা একজন মুজিব সৈনিক। তার ওপর হামলায় যারা জড়িত তাদের বিচার দাবি করছি।

হযরত আলী বলেন, আমার ছেলে এখনো ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে। কিছুদিন আগে স্থানীয় একটি পক্ষ আমাকে ছুরিকাঘাত করে। আমার ধারণা ওই পক্ষটিই আমার ছেলের ওপর হামলা করেছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান বলেন, হামলার ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App