×

সারাদেশ

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৩, ০৭:২৮ পিএম

ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো যুবকের

আব্দুর রশিদ ভূইয়া। ফাইল ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রশিদ ভূইয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়াশাসন গ্রামের মৃত আব্দুল গফুর ভূঁইয়ার ছেলে আব্দুর রশিদ ভূইয়া (৪৮) নিজ বাড়ি থেকে প্রায় ১শ ফুট দূরে পুকুরে পানির পাম্পে সংযোগ দেয়ার সময় তারে জড়িয়ে পড়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রশিদের তিন কন্যা সন্তান রয়েছে।

মাইজবাগ ইউনিয়নের ১নং ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার এমন মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App