×

সারাদেশ

গোপালগঞ্জের তেলের গোডাউনে আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৩, ১১:৩৬ পিএম

গোপালগঞ্জের তেলের গোডাউনে আগুন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

শনিবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার ঘাঘর বাজারের যমুনা ব্যাংকের সামনে একটি তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কোটালীপাড়া ফায়ার সার্ভিসের টিম লিডার মো. সিরাজুল ইসলাম।

তিনি জানান, সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পাই। তাৎক্ষণিক আমরা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি খারাপ দেখে আমরা পার্শ্ববর্তী আরো দুইটি ইউনিট এনেছি। তারাও আমাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App