×

সারাদেশ

বাঘায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩, ০৯:০৫ পিএম

বাঘায় পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মোহাম্মদ বীন মাহি

রাজশাহীর বাঘায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ বীন মাহি (তামিম সরকার) নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র মারা গেছে।

বুধবার (১০ মে) দুপুরে এ ঘটনা ঘটে। মোহাম্মদ বীন মাহি উপজেলার আমোদপুর গ্রামের আলী হোসেন ওরফে মিলনের ছেলে। সে বাঘা হযরত আব্দুল হামিদ দানিশ মন্দ (র.) ফাজিল মাদ্রাসার ছাত্র ছিল।

জানা যায়, মোহাম্মদ বীন মাহি সাঁতার জানতো না। চাচাতো ভাইদের সঙ্গে পাশের গ্রামের নিশ্চিন্তপুর এলাকার পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার শিখছিল। এ সময় পুকুরের পানিতে তলিয়ে মারা যায়।

নিহতের চাচা আব্দুল নুহু সরকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সঙ্গে থাকা ছেলেদের ডাকে লোকজন গিয়ে তাকে মৃত অবস্থায় পায়। সন্ধ্যা সাড়ে ৭টায় জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App