×

সারাদেশ

ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের প্রাণহানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৩, ১২:২৩ পিএম

ধানবোঝাই ট্রাক উল্টে দুই শ্রমিকের প্রাণহানি

ছবি: তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে ধানবোঝাই ট্রাক উল্টে সুমন হোসেন (৩৫) ও আবুল হোসেন (৩৮) নামে দুই শ্রমিকের প্রাণহানি ঘটেছে। এছাড়া ওই সময় নারীসহ আহত হয়েছে ২৪ জন।

মঙ্গলবার (১৬ মে) ভোর রাতে সড়কের পাটকেলঘাটা থানার কুমিরা কদম তলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন হোসেন শ্যামনগর উপজেলার কাশিমারী ইউনিয়নের মন্টু গাজীর ছেলে ও অপর শ্রমিক একই এলাকার মৃত ওমর আলীর ছেলে আবুল হোসেন।

তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওযা যায়নি। এদিকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসেরকর্মীরা আহতদের উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল ও মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে। আহতরা সকলে দিনমজুরের কাজ করতো বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শরীয়তপুর থেকে ধান কেটে নিয়ে ২৪ জন যাত্রী ও ২৪৫ বস্তা ধানসহ শ্যামনগর ফিরছিলেন। পথিমধ্যে মহাসড়কের কুমিরা কদমতলা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সুমন হোসেন মারা যান। ওই সময় ধানের বস্তার ওপর কোমরে নেট দিয়ে বাধা অবস্থায় ঘুমন্ত ছিলো ২৪জন। আচমকা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে যাওয়ার তারা গুরুতর আহত হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসাপাতালে পাঠায়।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার খবর শোনামাত্র ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App