×

সারাদেশ

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৩, ১২:৫১ পিএম

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

ছবি: ভোরের কাগজ

আলীকদমে সেনাজোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান

বান্দরবানের আলীকদম সেনাজোন (৩১ বীর) কর্তৃক পার্বত্য চট্টগ্রামের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার লক্ষ্যে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুন) সকাল ১০টায় সেনাজোনের ক্যান্টিন সংলগ্ন হলরুমে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক শিক্ষার্থী, গরিব ও দুঃস্থ পরিবারসহ উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্স ছাত্র ছাত্রীদের খাবার বিলসহ সর্বমোট ২,৪৩০৫৩৬.০০ টাকা আর্থিক অনুদান প্রদান করে।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ কর্নেল মো. সাব্বির হাসান, পিএসসি, জোন কমান্ডার, আলীকদম জোন।

এ সময় প্রধান অতিথি বলেন, আলীকদম সেনা জোনের পক্ষ থেকে অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়নমূলক কাজ চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে।

তিনি আরও বলেন,সেই সাথে আলীকদম জোনের আওতাধীন সকল ক্যাম্পগুলোতেও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ও উন্নয়ন মূলক কাজ এবং দুঃস্থদের চিকিৎসার্থে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ কার্যক্রম অব্যহত থাকবে।

উল্লেখ্য যে, আলীকদম সেনাজোন কর্তৃক প্রতিমাসেই এসকল প্রতিষ্ঠানকে অনুরূপ আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App