×

সারাদেশ

অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে, ভয়ে চালকের নদীতে ঝাঁপ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৬:১০ পিএম

অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে, ভয়ে চালকের নদীতে ঝাঁপ
নিয়ম ভেঙে গভীর রাতে অটোরিকশা নিয়ে পদ্মা সেতুতে যান এক চালক। এরপর নিরাপত্তাকর্মী দেখে ভয়ে নদীতে ঝাঁপ দেন ওই চালক। রোববার রাত ২টা ৪৫ মিনিটের দিকে সেতুর ২১ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ওই ঘটনা ঘটেছে। সকাল থেকে তাকে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমারত হোসেন বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, পদ্মা সেতু দিয়ে অটোরিকশা পার হওয়ার কোনো নিয়ম নেই। রোবরার রাত পৌনে তিনটার দিকে মাওয়া প্রান্তের এক্সিট লেন দিয়ে এক চালক তার অটোরিকশা নিয়ে রওনা হন। বিষয়টি সেতুর নিরাপত্তাকর্মীদের নজরে এলে ওই অটো-চালকের দিকে এগিয়ে যান তারা। তাদের দেখে চালক দ্রুত অটোরিকশাটি চালাতে শুরু করেন। নিরাপত্তাকর্মীরা কাছাকাছি চলে এলে তিনি পদ্মাসেতুর ২১ নম্বর পিলার বরাবর নদীতে ঝাঁপ দেন। সোহেল নামে এক নিরাপত্তাকর্মী আমাদের কল করে সেতুতে অটোরিকশা ওঠার তথ্য দিলে আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনার পর থেকে অটো-চালক নিখোঁজ। ঢাকা থেকে সকালে ডুবুরি দল উদ্ধার অভিযান যুক্ত হয়। পদ্মা সেতু দক্ষিণ থানা, ফায়ার সার্ভিস, নৌপুলিশ ও ডুবুরি টিম যৌথভাবে উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App