×

সারাদেশ

জামালপুরের ইউপি চেয়ারম্যান মাহমুদুল বরখাস্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৩, ০৭:১৩ পিএম

জামালপুরের ইউপি চেয়ারম্যান মাহমুদুল বরখাস্ত

মাহমুদুল আলম বাবু। ফাইল ছবি

গত বুধবার জামালপুর জেলার সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪ নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সোমবার সাময়িক বরখাস্ত করেছে। ওই বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ দিনের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।

এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম আজ সোমবার (১৯ জুন) সই করেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। ওই চেয়ারম্যান বর্তমানে জেলহাজতে আছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App