×

সারাদেশ

পানছড়িতে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ১০:৩১ পিএম

পানছড়িতে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ

পানছড়িতে বিজিবির মেডিক্যাল ক্যাম্প ও খাদ্য সামগ্রী বিতরণ। ছবি: প্রতিনিধি, পানছড়ি (খাগড়াছড়ি)

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ৩ বিজিবি মেডিক্যাল ক্যাম্প ও অসহায়-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর আড়াইটায় খাগড়াছড়ির পানছড়ির ৩ বিজিবি লোগাং জোন কর্তৃক দুর্গম ও সীমান্ত সংলগ্ন গ্রামে গরীব দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী চাউল, ডাল, চিনি, তৈল এবং আলু বিতরণ করেছে।

পানছড়ি উপজেলার রোগাং ইউনিয়নের দুর্গম মধুরঞ্জন পাড়ায় ৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক কর্নেল আরিফুল ইসলাম পিএসসি উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় গরীব, অসহায়, হতদরিদ্র এবং অসুস্থ পাহাড়ে বসবাসকারী মধুরঞ্জন কারবারীপাড়াবাসীর মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় । মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. মশিউর রহমান, এএমসি ওই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন এবং রোগীদের ব্যবস্থাপত্রানুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে লোগাং বিওপি ইনচার্জ সুবেদার সাইফুল ইসলাম, মেডিক্যাল এসিস্ট্যান্ট নায়েক মো. আতিকুর রহমান অসহায় সেবা গ্রহণকারী ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

৩ বিজিবি লোগাং জোন অধিনায়ক কর্নেল আরিফুল ইসলাম, পিএসসি বলেন, সারাদেশেই বিজিবি সীমান্ত চোরাচালান রোধ, অসহায় দুঃস্থদের সেবাদানসহ সীমান্ত প্রহরায় দৃঢ়তার সহিত কাজ করে আসছে। আগামীতে এ ধরণের উদ্যোগ চলমান থাকবে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App