×

সারাদেশ

মির্জাগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ১০:৩৬ পিএম

মির্জাগঞ্জে অটোরিকশার ধাক্কায় ৬ বছরের শিশুর মৃত্যু

মির্জাগঞ্জ থানা। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর মির্জাগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মমিন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের বাঁধঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত মমিন উপজেলার কাঁকড়াবুনিয়া ইউনিয়নের উত্তর কাঁকড়াবুনিয়া গ্রামের নিজাম ফকিরের ছেলে। সে কাঁকড়াবুনিয়া নূরানী মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঘটনার সময় মমিন রাস্তা পার হচ্ছিল। এ সময় দক্ষিণ দিক থেকে আসা একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে রাস্তার ওপরে পড়ে মাথা থেতলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। সকল আইনি প্রক্রিয়া শেষ করে লাশ পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App