×

সারাদেশ

তিতাসে জাল নোটসহ নারী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩, ০৪:১৭ পিএম

তিতাসে জাল নোটসহ নারী গ্রেপ্তার

কুমিল্লার তিতাসে বিশেষ অভিযান চালিয়ে জাল নোটসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে রাত প্রায় ১১টার দিকে এ অভিযান পরিচালনা করে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, তিতাস থানার এসআই মাজহারুল ইসলাম সঙ্গীয় অফিসার-ফোর্সসহ উপজেলায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনার সময় নারান্দিয়া গ্রামের আব্দুল খালেক ভূইয়ার বসত বাড়ী থেকে তার মেয়ে নাজিয়া আক্তার নাদিয়ার (৩২) কাছ থেকে ৮২ টি ১০০০ টাকার জাল নোটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত উপজেলার একই গ্রামের মেহেদী মামুনের স্ত্রী।

এ ঘটনায় থানায় নাদিয়ার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আসামিকে আদালতে সোপর্দ করা হয়। তাছাড়া নাদিয়ার বিরুদ্ধে মাদক মামলাসহ একাধিক মামলা আদালতে চলমান রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App