×

সারাদেশ

আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩, ১০:৪৪ এএম

আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হকের সভাপতিত্বে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, আলফাডাঙ্গা পৌরসভার মেয়র মো. আলী আকসাদ ঝন্টু।

এ সময়আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ভবেন বাইন, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রণব পান্ডে, আলফাডাঙ্গা পৌর নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও পৌর প্যানেল মেয়র ইউসুফ হোসেনসহ সুধীজনেরা উপস্থিত ছিলেন ।

আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক জানান, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহব্যাপী এ কর্মসূচি সকল সরকারি বেসরকারী দপ্তর,ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ও শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে ডেঙ্গু লাভা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হবে। একইসাথে বাসাবাড়ি পরিস্কার পরিচ্ছন্নতা করে এ অভিযানে করার অনুরোধ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App