×

সারাদেশ

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:০২ এএম

রূপগঞ্জে টেক্সটাইল মিলে ভয়াবহ আগুন

রূপগঞ্জে একটি টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ওই কারখানার কাপড় ও কেমিক্যাল গোডাউন পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত (২৪ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরপার আরিয়াব এলাকায় অবস্থিত এইচএস টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএমডি ফখরুল ইসলাম জানান, এইচএস টেক্সটাইল কারখানার কেমিক্যাল গোডাউনে হঠাৎ করে আগুন লেগে যায়। পরে আগুনের লেলিহান শিখা বেড়ে তা পুরো গোডাউনজুড়ে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে নারায়ণগঞ্জ ও ডেমরা থেকে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোডাউনে থাকা কেমিক্যাল ও কাপড় পুড়ে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App