×

সারাদেশ

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০১৯, ০১:৪৩ পিএম

রামগড়ে হানাদার মুক্ত দিবস পালিত
খাগড়াছড়ির রামগড় ৮ ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে অকুতোভয় মুক্তিসেনা ও ভারতীয় মিত্র বাহিনীর সম্মিলিত আক্রমনে পাকহানাদার বাহিনী কে পরাস্থ করে রামগড়ের বুকে স্বাধীন বাংলার লাল সবুজের পতাকা উত্তোলন করে রামগড়কে শত্রু মুক্ত ঘোষণা করা হয়। রবিবার(৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী, শিশু-কিশোর ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উপজেলা প্রশাসন হতে একটি র‌্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিজয় ভাস্কার্যে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে আলোচনা সভা মিলিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার উম্রচিং চৌধুরীর সঞ্চলানায় উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইসরাত এর সভাপতিত্বে র‌্যালি শেষে বিজয় ভাষ্কর্যে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান, মুক্তিযোদ্ধা মনসুর আহাম্মদ, মুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন, রামগড় সরকারী কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App