×

সারাদেশ

হাসপাতালে বৃদ্ধের মৃত্যু, মেলেনি পরিচয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২০, ০৩:১৭ পিএম

হাসপাতালে বৃদ্ধের মৃত্যু, মেলেনি পরিচয়

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শ্বাসকষ্ট নিয়ে আব্দুল কাইয়ুম (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ প্রেরণ করা হয়। সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা ৬ টার দিকে শ্বাসকষ্ট ও হাঁপানি নিয়ে জরুরী বিভাগে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ বলেন, ওই মৃত ব্যক্তির শ্বাসকষ্ট ও হাঁপানি থাকলেও জ্বর ছিল না। তবে তার করোনা ভাইরাস আছে কিনা, ইতোমধ্যে নমুনা সংগ্রহ করে ঢাকার আইইডিসিআর এ পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, মৃত ব্যক্তির এখনোও পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি। তার বাড়ি জয়দেবপুর শুধু একটুকু জানা গেছে। তবে হাসপাতালের ভর্তি রেজিষ্ট্রারে যেই মোবাইল নম্বরটি লেখা হয়েছে তাও বন্ধ পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App