×

সারাদেশ

এবার বালিশের ভিতর গাঁজার খনি!

Icon

nakib

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ০৭:২৭ পিএম

এবার বালিশের ভিতর গাঁজার খনি!

বালিশের ভিতর থেকে উদ্ধারকৃত গাঁজা

মাদক ব্যবসায়ীরা নানা কায়দায় দেশের বিভিন্ন প্রান্তে মাদকের চালান পৌঁছে দিয়ে থাকে। তবে উদ্ভট সব কৌশল করেও আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দেওয়া যায় না। এবার হবিগঞ্জের মাধবপুরে বালিশের ভিতর গাঁজা ভরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় মাইক্রোবাস সহ পাচারকারী কে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক(এসআই) আতিকুর রহমান গোপন সুত্রে খবর পেয়ে উপজেলার গুনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ টি বালিশের ভিতর লুখিয়ে রাখা অবস্থায় ৬ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করে।

পরে মাইক্রোবাস তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ছালেক মিয়া (৩৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার ২ সহযোগী পালিয়ে যায়। কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App