×

সারাদেশ

পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশু

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৪, ০২:৪৫ পিএম

পঞ্চগড়ে শীতবস্ত্র ও ব্যাগ পেল এক হাজার শিশু

ছবি: ভোরের কাগজ

পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাদ্রাসা পড়ুয়া ১ হাজার শিশুকে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র, স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ভাসাই নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মাধ্যমে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘শিশুস্বর্গ ফাউন্ডেশন ও লায়ন্স ক্লাব অব ঢাকা ইমপেরিয়াল এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র যৌথ উদ্যোগে প্রত্যন্ত এলাকার এই শিশুদের হাতে শীতের পোশাক ও স্কুল ব্যাগ তুলে দেয়া হয়। এসময় এক মিলন মেলায় পরিণত হয় বিদ্যালয় মাঠ। 

অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র পরিচালক অর্জন মল্লিকের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার এসএম সফিকুল ইসলাম, বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি, বোদা পৌর মেয়র আজহার আলী, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস’র ডিরেক্টর মোহাম্মদ মঞ্জু মোল্লা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও প্রক্টর আ.স.ম ফিরোজ উল হাসান, সিনেট সদস্য সোহেল পারভেজ, শিশুস্বর্গ ফাউন্ডেশনের পরিচালক কবীর আকন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, চলতি শীত মৌসুমে জেলার বিভিন্ন এলাকার ৪ হাজার শিশু শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে শীতের উপহার হিসেবে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী তুলে দিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

জাল দলিল দিয়ে ব্যাংক লোনের ফন্দি কৃষি ব্যাংক ম্যানেজারের সচেতনতায় বানচাল

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

মোবাইল কোর্টে টিমের ওপর ড্রেজার ব্যবসায়ীদের হামলা!

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App