×

সারাদেশ

ভটভটি উল্টে ক্ষেতলাল পৌর কাউন্সিলর আলম নিহত

Icon

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৭ এএম

ভটভটি উল্টে ক্ষেতলাল পৌর কাউন্সিলর আলম নিহত

ক্ষেতলাল পৌর কাউন্সিলর আলম হোসেন মৃধা শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শ্যালোইঞ্জিন চালিত ভটভটি উল্টে নিহত হয়েছেন। জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো ৩ জন আহত হয়েছেন এবং ২টি গরুও মারা গেছে।

পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,  শনিবার (১০ ফেব্রুয়ারি) সকাল ১০ টার সময় গরু বিক্রি করার জন্য জয়পুরহাট শহরের নতুনহাটের গোহাটিতে নিয়ে যান। ক্ষেতলাল পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও বটতলী মৃধা পাড়ার বাসিন্দা আলম হোসেন মৃধা । বিকেল বেলা গরু বিক্রি করে নতুন করে ১টি গরু কিনে শ্যালোইঞ্জিন চালিত ওই গরুর ভটভটিতে চড়ে অন্য ব্যবসায়ীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন।

পথিমধ্যে জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক মহাসড়কের বেলতলী এলাকায় ভটভটির চাকা বাস্ট হয়। এতে ভটভটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই ওই কাউন্সিলর আলম হোসেন মৃধা মারা যায়। এ সময় ভটভটিতে থাকা আরো ২-৩ জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সদস্য ও দুর্ঘটনাস্থলের বাসিন্দা আসলাম হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভটভটিতে থাকা ২টি গরুও মারা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

‘টিআইবির প্রতিবেদন পত্রিকার পেপারকাটিং’

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

বিতর্কিত কনটেন্ট সরাতে ফেসবুককে বাধ্য করার মতো আইন হচ্ছে

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

স্থানীয় নির্বাচন বিধিমালা নিয়ে দলগুলোর সঙ্গে বসবে ইসি

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

উৎপাদন বাড়াতে আখাউড়ার কৃষকদের প্রযুক্তি সহায়তা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App